মতস্যজীবীর জালে মরা ডলফিন - The News Lion

মতস্যজীবীর জালে মরা ডলফিন




দি নিউজ লায়ন ;   সোমবার সন্ধ্যায় মৎস্যজীবী জালে পড়া ১০ থেকে ১৫ কেজি ওজনের মরা ডলফিন মাছ উদ্ধার করল বন দফতর।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী থানার মনি নদীর শ্রীপলতলা এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে শ্রীপলতলা এলাকার বাসিন্দা মৎস্যজীবী সুজয় বুদক প্রতিদিনের মতন এদিন দুপুর ২ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে মনি নদীতে মাছ ধরতে যায়।


নদীতে জাল ফেলে মাছ ধরার সময় জাল টেনে তুললে মৎস্যজীবী দেখতে পায় তার জালে একটি ১০ থেকে ১৫ কেজি ওজনের মরা ডলফিন মাছ।তখন মৎস্যজীবী মরা ডলফিন মাছ টিকে দেখে ভয় পেয়ে যায়।মরা ডলফিন মাছটাকে সে গ্রামে নিয়ে আসে।আর এই মরা ডলফিন মাছটিকে দেখেতে ভীড় জমে যায় গ্রামবাসীদের।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দফতরের বনকমীর্রা।তারা মরা ডলফিন মাছটিকে উদ্ধার করে নিয়ে যায়।


তবে কি ভাবে ডলফিন মাছটি মারা গেলে সে বিষয়ে খতিয়ে দেখছে বন দফতর।এমনকি কিভাবে ডলফিন মাছটি এখানে এল  সে বিষয়ে ও খতিয়ে দেখছে বন দফতর।বন দফতর জানান এক মৎস্যজীবীর জালে মরা ডলফিন মাছ পড়ে।ডলফিন মাছটিকে উদ্ধার করা হয়েছে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.